ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এর ২০২৫ সেশনে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়, বৃত্তি প্রাপ্ত ৪২ জন কৃতি শিক্ষর্থী সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিএমএম আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ সিরাজুল ইসলাম মামুন। সন্মানীত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার।

অনুষ্ঠানে সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমানের সভাপতিত্ব ও স্কুলের পরিচালক মহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, দৈনিক বীর বাংলা’র সম্পাদক ওহেদুজ্জামান টিপু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মাসুম।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, এনটিভি অনলাইনের ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, প্রথম সকাল’র যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান জীবন, সাংবাদিক রাকিব বিশ্বাস ও আইয়ুব আলী প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে ক্রেষ্ট সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top