বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান পাদদেশে এসে সমাবেশে রূপ নেয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষার্থীসহ হাজারো ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।

সমাবেশে বক্তৃতা করেন হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মো. আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল হান্নানসহ অনেকে। বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার তার কণ্ঠে পরিবেশিত কথার মাধ্যমে ইসলামের ওপর সরাসরি আঘাত হেনেছেন এবং মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি মুসলিম সমাজকে গভীরভাবে আঘাত করেছে।

বক্তারা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বাংলার মাটিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top