দুমকী উপজেলায়, পিরতলা বাজারের চা দোকানির ঝুলন্ত মরদেহ

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

এনজিও ঋণে জর্জরিত হয়ে দুমকী উপজেলায় পীরতলা বাজারের চা দোকানদার মো, ইলিয়াস হোসেন খান (৪৫) নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

শনিবার বিকাল ৪টায় পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের লতিফ খানের বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

সূত্র জানায় দুমকীর পিরতলা বাজারে জিহাদ স্টোর নামে স্বামী/স্ত্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। প্রতিদিনের ন্যায় স্ত্রী তাসলিমা দোকানে আসলে স্বামী ইলিয়াস দুপুরের খাবার খেতে বাড়িতে যায়। খাবার খেয়ে রুমের দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

পরে পার্শ্ববর্তী লোকজন দেখে পুলিশকে খবর দিলে দুমকী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।স্ত্রী তাসলিমা বেগম বলেন, কমপক্ষে ১৫ থেকে ২০ টা এনজিওর কিস্তি ছিল, সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিন দুই-তিনটা এনজিওর কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। এছাড়া অন্য কোন কারণ দেখছিনা।দুমকী থানার ওসি তদন্ত মো: রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top