দুমকি উপজেলায়, আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলার কার্ত্তিকপাশা আবুল হোসেন মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় আয়োজিত বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের নারী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।

প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের নেতা মো. আজিজ সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. ইব্রাহিম খান।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন, বিএনপি যে ধানের শীষ প্রতীক দিয়েছে, তাকে বিজয়ী করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। বৈঠকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top