দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া ও মিলাদ

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দুমকি উপজেলা শাখা (একাংশ) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না)।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপি ও দুমকি উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top