বালিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধা ৬ টার সময় উপজেলার জামালপুর ইউনিয়নের বনিক সমিতির কার্যালয়ে জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি রনজু সরদারের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মৃধা,কৃষক দলের সভাপতি কবিবর রহমান মোল্লা, যুবদলের আহবয়ক মোস্তাফিজুর রহমান ইতুসহ বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকমিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মৌলানা রুহুল আমিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top