বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এসময় উপজেলা সহজারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সজল কুমার সোম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মজর্তা খায়রুল বাসার, বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফন্স ষ্টেশন অফিসার, প্রথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস সহ উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রামান্য চিত্র প্রদর্শন, ছাত্রছাত্রীদের ছবি অংকন, বিকালে সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই সাথে জামালপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেও পুষ্পস্তবক অর্পণ ও সর্বোসম্মতিক্রমে দোয়ার আয়োজন করা যেতে পারে। আর ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন, তপোদ্ধ্বনী, স্কুল, কলেজ ভিত্তিক বিজয় দিবসের ডিসপ্লে, বিজয় দিবস মেলা, ছবি অংকন প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধাদের মাধ্যে পুরস্কার প্রদান, আলোচনা সভা, দুপুরে মসজিদ, মন্দির, গির্জায় শহীদদের আত্মার মাগফেতাত কামনায় বিশেষ মোনাজাত এবং প্রার্থনা ও বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top