বগুড়ায় ট্রিপল মার্ডারের বিচারের দাবিতে মানববন্ধন

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে সেনাবাহিনীর সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়াকে ফাঁস দিয়ে, আট বছর বয়সী মেয়ে সাইফা ও সাত মাস বয়সী ছেলে সাইফকে জবাই করে নৃশংস ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে শাজাহানপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ নির্মম হত্যাকাণ্ডে সাদিয়ার পরিবারে এখনো আতঙ্ক বিরাজ করছে। ঘটনার যথাযথ তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এলাকাবাসীর পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করা হয়, ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার। হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত। ভিকটিম পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি পদক্ষেপ। বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top