রাজবাড়ীতে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে মাইক্রো ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় বিয়ের আশ্বাস দিয়ে হাসিবুর রহমান অন্তর নামে এক মাইক্রো ব্যবসায়ীর বিরুদ্ধে নারীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত অন্তর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে।

সোমবার (০১ ডিসেম্বর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেছেন কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার এক নারী।

ওই নারী মামলার অভিযোগে বলেন, কুষ্টিয়া জেলায় বসবাস করাকালীন সময়ে মোবাইল ফোনে পরিচয় হয়। উভয়ের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক সৃষ্টি হলে দেখা সাক্ষাত করে। মাইক্রো ব্যবসায়ীর কথা মতো গত ২১ মার্চ পাংশার মৈশালা বাজারে আসে। ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মৈশালা অবস্থিত আনোয়ার হোসেনের বাড়ী ভাড়া নিয়ে সেখানে ওঠেন। একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিবাহের কাগজ তৈরী করবে বলে আশ্বস্থ করে ঐনারীকে। তারপর থেকে নারীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ও বাড়ীতে আটকে রাখে। তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার গলার চেইন, কানের দুল, ব্রেসলেট নিয়ে বিক্রি করে দেয়। সেখানে আটক করে রেখে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে। ধর্ষণের ফলে পর পর দুইবার গর্ভবর্তী হয়ে পড়লে ঔষধের মাধ্যমে গর্ভপাত ঘটায় ধর্ষক। ওই বাড়ী থেকে পালিয়ে থানায় মামলা করতে গেলে বিএনপি নেতার ছেলে বলে মামলা না নেওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষনের স্বীকার ওই নারী বলেন, আমাকে বাসায় আটকে রেখে বিভিন্ন মোবাইল নম্বর সংগ্রহ করে অন্য ছেলেদের বাসায় নিয়ে এসে আমাকে জড়িয়ে ফাঁদে ফেলে ভিডিও করে টাকা দাবী করত। তার কথায় কাজ না করলেই অমানুষিক ভাবে মারধর করা হয়।

মামলার আইনজীবি এ্যাড. মাসুদ আবেদীন বলেন, মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top