ট্রাক ভাড়া করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি

মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯) নামে দুজনকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার বাউলবাগ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম ও তার সহযোগীরা ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতেন।

শুক্রবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরতেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করতেন। গতকাল বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করছিলেন।

তিনি বলেন, নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চুরি করা এসব মালামাল বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করতেন সাদ্দাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top