বগুড়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার: দুই মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শহরে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব। অভিযানে দুই কারবারিকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সেউজগাড়ী পালপাড়া মোড়ে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব।

তিনমাথা থেকে সাতমাথা সড়কে ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছিল দুই কারবারি। তল্লাশি করে হাতেনাতে দুইশো পিস ট্যাপেন্টাডল পাওয়া গেছে। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা- দুপচাঁচিয়া উপজেলার পূর্ব বোরাই কালীতলা মহল্লার মজিবর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩৭), একই উপজেলার লতলা পূর্বপাড়া মহল্লার অজিত বসাকের ছেলে দাম বসাক (৩০)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top