ঢাকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: শাহজাদপুরের কৃতি সন্তান আফসানা রহমান নির্বাচিত সহ-সভাপতি

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গত ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ঢাকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার, দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামছুল হক দুররানী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর ন্যানি।

এই নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছেন শাহজাদপুরের কৃতি সন্তান মিসেস আফসানা রহমান। তিনি দৈনিক মুক্ত খাবার পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরাও বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বিজয়ী সকলকে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবী মহল থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং ক্লাবের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ঢাকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক এই নির্বাচন সাংবাদিক সমাজে পেশাগত স্বচ্ছতা ও শক্তিশালী নেতৃত্ব গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

মিসেস আফসানা রহমান ঢাকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মোঃ মাসুদুর রহমান সরকারের সহধর্মিনী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top