বগুড়া জেলে আসামি পালানোর ঘটনায় ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষী বরখাস্ত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়ার ঘটনায় ডেপুটি জেলারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন।

বরখাস্তরা হলেন ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন, কারারক্ষী দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং আরিফুল ইসলাম।

গত বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে কারাগারের জাফলং ভবনের কনডেম সেলের চার আসামি পালিয়ে যায়।

তারা হলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার নজরুল ইসলাম মঞ্জুর, বগুড়া জেলার সদর থানার ফরিদ শেখ, কাহালু থানার মো. জাকারিয়া ও নরসিংদী জেলার মাধবদী থানার আমির হামজা।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, তদন্ত দল বৃহস্পতিবার আলামতগুলো দেখেছেন। সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই কথা বলেছেন। কালও (শুক্রবার) যাবে। পলাতক আসামিদের সঙ্গেও কথা বলবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top