১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে থানায় হাজির রাসেলস ভাইপার

রাসেলস ভাইপার রাজশাহীর থানায় দেখা মিললো। সোমবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট থানার বাথরুমে এই সাপের দেখা মেলে। পরে সেটিকে মেরে ফেলেন পুলিশ সদস্যরা।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে থানার ওয়াসরুমে একটি রাসেলস ভাইপারের দেখা মেলে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। তবে এরপর থেকে আর কোনো সাপের দেখা মেলেনি।

ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে থানা যেহেতু পদ্মা নদীর কাছাকাছি, তাই সেখান থেকেই সাপটি এসেছে। আমরা চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাবাইকে নির্দেশ দিয়েছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top