সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

নিজস্ব প্রতিনিধি:

সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা আবেই অঞ্চলে অবস্থিত একটি জাতিসংঘ (ইউএন) ঘাঁটিতে হামলা চালায়। হামলার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আহত শান্তিরক্ষীদের উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে তা জানানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top