বালিয়াকান্দিতে মোটরসাইকেল– পাওয়ার টিলার সংঘর্ষে আহত নাহিদের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মোঃ নাহিদ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গত রবিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃধার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাওয়ার টিলারের সঙ্গে দ্রুত গতির মোটর সাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মোঃ নাহিদ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় নাহিদকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নাহিদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল কালিবাড়ি এলাকায়। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাতে বহরপুর পেঁয়াজ বাজারে জানাজা শেষে দাফন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top