আবারও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানিক সফলতা জব্দ ৪৮০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য দমনে রাত-দিন নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ব্যাটালিয়নের সদস্যরা।

এরই ধারাবাহিকতায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালিয়ে ৪৮০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

তবে অভিযান চলাকালে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক দিনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৬২০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং মোট ২২,১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top