মোহনগঞ্জে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধ করায় একজন আটক

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১৩ জনের নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। শাওন মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে এবং উপজেলা গেইট সংলগ্ন ‘এম এফ আইটি সলিউশন’ নামের একটি কম্পিউটার দোকানের মালিক।

মামলার বাদী গাগলাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজিব মিয়া। তিনি বুধবার রাতে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার গাগলাজোর ইউনিয়নের একজন উদ্যোক্তা হিসেবে জন্মনিবন্ধন রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন। তিনি অসুস্থ থাকায় গত ২৩ ডিসেম্বর তার আইডি ব্যবহার করে শাওন গাগলাজোর ইউনিয়নের ১৩ জনের নামে অনলাইনে জন্মনিবন্ধন রেজিস্ট্রেশন করেন।

বিষয়টি অনুধাবন করতে পেরে ২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন শাওনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে তার দোকান থেকে ২টি ল্যাপটপ, ১টি মনিটর, ১টি বুক ল্যাপটপ ও ১টি মোবাইল ফোন জব্দ করে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন জানান, জাল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে শাওনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করা হয়েছে। এ মামলায় তাকে আসামি করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top