গণঅধিকার পরিষদ ছাড়লেন রাশেদ খান, আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি:

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানান, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে এবং তিনি নিজে পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। সেই ঘোষণার পরপরই রাশেদ খানের বিএনপিতে যোগদান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top