এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, মুখপাত্র হওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:

ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। এনসিপির এক শীর্ষ নেতা জানান, দলে যোগ দিলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

আগামী নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেও শেষ পর্যন্ত আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। এনসিপির ওই নেতা বিবিসি বাংলাকে বলেন, সন্ধ্যায় এনসিপির কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে, তার মূল উদ্দেশ্য হলো আসিফ মাহমুদের দলীয়ভাবে যোগদান অনুষ্ঠানের ঘোষণা।

সূত্র জানায়, আপাতত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না; তবে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। বিকেলে দলের পক্ষ থেকে ঘোষিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে জানানো হয়, সেখানে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন আসিফ মাহমুদ। পাশাপাশি তার সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য মেলেনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top