“শিশু মনে স্বপ্ন বুনি” স্লোগানকে সামনে রেখে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

“শিশু মনে স্বপ্ন বুনি” স্লোগানকে সামনে রেখে আজ (৪ জানুয়ারি) রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্র একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ ঘটিকায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. একরামুল হক (বিসিএস শিক্ষা), অধ্যক্ষ, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ রুহুল করিম আব্বাসী (তুহিন), বিশিষ্ট শিক্ষানুরাগী।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ সেলিম আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

এছারাও সম্মানিত অতিথি ছিলেন, ইসরাত জাহান রাঙ্গা, সহকারী শিক্ষক (অবঃ), রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ, মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক সহ গন্য-মান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top