নীলফামারীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আইনজীবীদের দোয়া মাহফিল

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো।

সভাপতিত্ব করেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম। অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি আল মাসুদ চৌধুরী, আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব সহ জেলা পর্যায়ের আইনজীবীবৃন্দ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেত্রীকে হারানো হলো।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কোরআন খতম পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত আইনজীবীবৃন্দ মরহুমার আত্মার শান্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top