দীঘিনালায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১নং মেরুং ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় ১নং মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী উত্তর শাখা বিএনপি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মধ্য বোয়ালখালী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল রহিম, সহ-সভাপতি শান্তি প্রিয় চাকমা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং মেরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া।
দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
১নং মেরুং ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া আয়োজন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top