বগুড়ায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত রোচাস রেস্টুরেন্টে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং প্রশিক্ষণের প্রশিক্ষক সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে বগুড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনকালীন সময় অত্যন্ত সংবেদনশীল। এ সময়ে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি। গতকাল শুক্রবার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top