তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের দায়ে ডিমলায় ২টি পাথরবোঝাই ট্রাক্টর জব্দ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নীলফামারীর ডিমলা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি) ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথরবোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ।

অভিযানকালে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন বন্ধ এবং জনস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top