মুরগী ফার্ম অপসারণের দাবীতে রাজবাড়ীতে সপ্তগ্রাম ঈদগাহ- কবরস্থান- হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ কমিটির মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

মুরগী ফার্ম অপসারণের দাবীতে রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বেজপাড়া বাজারে বেজপাড়া সপ্তগ্রাম ঈদগাহ, কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা, ইসলামি কিন্ডারগার্টেন ও  মসজিদ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি করছেন স্থানীয় কয়েকশত মানুষ।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় মসজিদ-মাদ্রাসা সংলগ্ন স্থানে মূরগীর ফার্ম করায় এলাকাবাসীর আয়োজনে দ্রুত সময়ের মধ্যে মুরগীর ফার্ম অপসারণের দাবীতে ও পরিবেশ রক্ষায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বেজপাড়া সপ্তগ্রাম ঈদগাহ, কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ কমিটির সভাপতি সমাজ সেবক হাজী আব্দুল মালেক বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির  সাধারণ সম্পাদক  মোঃ  সাইদুল রহমান শাহীন, সিনিয়র সহ-সভাপতি আমদ আলী, জিন্নাত আলী মাষ্টার, শহিদুল ইসলাম বাবু, রেজা, নজরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য নাজমুল প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এর মধ্যে ওই জায়গা থেকে মুরগী ফার্ম অপসারণ না করা হলে ৭ গ্রামের মানুষ কঠোর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা জানান, বেজপাড়া গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে পুলিশে কর্মরত হাসান আলী জমি ক্রয় করে সেখানে মুরগীর ফার্ম নির্মাণ করছে। বেজপাড়া সপ্তগ্রাম ঈদগাহ, কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে ধর্মীয় অনুভূতি ও আবেগের জায়গা রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ৭ গ্রামের কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top