নীলফামারীতে ডিবি অভিযানে দুই মাদক কারবারী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১,০২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম হেরোইন, যার অবৈধ বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের খুরশিদ (৩২) ও মাহতাব আলম (৩৫)। দীর্ঘদিন ধরে তারা পুলিশকে ফাঁকি দিয়ে সৈয়দপুর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল।

পুলিশ জানায়, গত ১০ জানুয়ারি নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান নেতৃত্বে একটি আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুরশিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণিক ১০(ক)/৮(খ)/৪১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top