বগুড়া শেরপুরে সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি

সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে গভীর রাতে সেচ পাম্পের (মোটর) দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলাম অপুর সেচ পাম্প থেকে ট্রান্সফরমার দুটি চুরি হয়।

ভুক্তভোগী রফিকুল ইসলাম অপু জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গত শনিবার রাতে তিনি সেচ পাম্প বন্ধ করে বাড়ি চলে যান। রোববার (১১ জানুয়ারি) সকালে পাম্পের ঘরে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফরমার দুটি নেই।

রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোর চক্র সুকৌশলে ট্রান্সফরমার দুটি পোল থেকে নেমে এনে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য সরঞ্জাম বের করে নিয়ে গেছে। হঠাৎ এই চুরির ফলে ওই এলাকার কৃষি জমিতে সেচ কাজ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। চুরিকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top