রাজবাড়ীতে বাড়ী ফেরার পথে ব্যবসয়ীকে গুলি করে টাকা ছিনতাই

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে বাজার থেকে বাড়ী ফেরার পথে সাগর শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। তিনি কালুখালী উপজেলার তালুকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে ও মদাপুর বাজারের মুদি ও বিকাশ ব্যবসায়ী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে বাড়ীর অদুরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি কপালে লেগে রক্তাক্ত হয়। তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার কারণ শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
সাগরের মা জুলেখা বেগম বলেন, আমার ছেলে মুদি ও বিকাশের ব্যবসা করে। রাতে বাড়ী ফেরার পথে বাড়ী থেকে ২ শত গজ দুরে তাকে গুলি করে। তার কাছে থাকা বিকাশের আনুষ্ঠানিক ৩-৪ লাখ নিয়ে গেছে। তবে টাকা রাখা খালি ব্যাগ ফেলে গেছে। আমি চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আমার ছেলে।

স্ত্রী চুমকি খাতুন বলেন, আমার স্বামীর সাথে কারো শত্রুতা ছিল না। টাকার জন্যই গুলি করেছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, ঘটনার বিষয় উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top