১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৪ দিনে নাশকতাকারী সন্দেহে গ্রেপ্তার প্রায় ২৬৫৭

গত চারদিনে সারাদেশে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত বা জড়িত সন্দেহে অন্তত ২ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১০০ জনকে।

রাজধানীর বিভিন্ন থানায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৩৩টি মামলা হয়েছে। এর মধ্যে ২৯টির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও অগ্নিসংযোগের অভিযোগে ১৭টি থানায় দায়ের করা মামলায় ৪৯৯ জনের নাম ও অজ্ঞাতনামা ৭৪ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে। ২৪টি মামলায় অভিযুক্তদের সংখ্যা উল্লেখ না করে শুধুমাত্র ‘অনেক অজ্ঞাত আসামি’ বলা হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এক হাজার ১০০ জনের মধ্যে ৫০৫ জনই ঢাকায় ছিলেন।

এ ছাড়া, চট্টগ্রামে ১০২, বরিশালে ৩৪, দিনাজপুরে ১২, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৫৫, কিশোরগঞ্জে ১২, নরসিংদীতে ৩১, খুলনায় ১৮, মানিকগঞ্জে নয়, সাভারে ১০০, রাজশাহীতে ৭২, নারায়ণগঞ্জে ৮০ এবং গাজীপুরে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top