১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বিএনপি থেকে ৮ নেতাকর্মী ও একজন সনাতন ধর্মাবলম্বী জামায়াতে যোগদান করেছে

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১ আসনের দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় বিএনপি থেকে ৮ জন নেতাকর্মী ও একজন হিন্দু জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে বাগবাড়ি মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ–১ শিবগঞ্জ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

পথসভায় অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশ ও মানুষের কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দল থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করায় প্রমাণিত হয়, জনগণ ন্যায় ও ইনসাফের রাজনীতির দিকে এগিয়ে আসছে।
নবাগত নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানান তারা।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top