১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

পরশুরামে ওলামা মাশায়েখদের সাথে বিএনপি প্রার্থী মজনুর মতবিনিময়

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় করেছেন ফেনী ১ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু।

৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় একটি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়ন, মির্জানগর ইউনিয়ন, চিথলিয়া ইউনিয়ন এবং পরশুরাম পৌরসভার ওলামা মাশায়েখরা অংশ গ্রহণ করেন।

মতবিনিময় কালে প্রধান অতিথি মুন্সি রফিকুল আলম মজনু বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিল ততবারই আলেম ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা জাতীয়করণ করেছেন।মাদ্রাসার আলেম ওলামারা বেতন পায় এটা ১০০% অবদান বিএনপির। বেগম খালেদা জিয়া এই আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কখনো ইসলাম বিরোধী কোনো আইন বা একটি শব্দ পাশ করেন নাই। জনাব তারেক রহমান বলেন যদি আমরা আপনাদের ভোটে সরকার গঠন করতে পারি নবী করিম( সঃ) এর আইন মোতাবেক দেশ পরিচালনা করবেন।

আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে বিএনপির আগ্রণী ভূমিকা পালন করবে। ইসলাম বিরোধী কোনো আইন করা হবে না। তিনি আরও জানান, তারেক রহমানের পরিকল্পনার মধ্যে ফ্যামিলি কার্ড ছাড়াও মসজিদের খতিব এবং খাদেমদের জন্য সরকারি কোষাগার থেকে বেতন বরাদ্দ দেওয়া হবে।

পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন ফেনী জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতর সমন্বয়ক ইসলামি চিন্তাবিদ শামসুল আলম শাকিল।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র আবু তালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রিন্সিপাল দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা,উপজেলা মসজিদের খতিব পরশুরাম ইসলাময়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক হুমায়ূন কবির নোমানী আলহাজ্ব হযরত মাওলানা আবদুল বারী মুহতামিম ফয়জুল উলুম মাদ্রাসা দুর্গাপুর,নোয়াপুর হাফেজিয়া মাদ্রাসার বড় হুজুর হযরত মাওলানা আবদুক হক।

তখন দারুলউলুম আফসানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন তাঁর বক্তব্য বলেন আমাদের দেশে একটি ইসলামি দল বলে যদি সরকার গঠন করতে পারে শরীয়া মোতাবেক দেশ পরিচালনা করবে না।কিন্তু তারা কি মোতাবেক দেশ পরিচালনা করবে তা স্পষ্ট করছে না।যারা বলে তাদের ভোট দিলে মানুষ জান্নাত পাবে এটা প্রকাশ্যে একটি প্রতারণা।তারা বেহেশতে যাবে কোনো খবর নেই, তারা কিভাবে বেহেশতের টিকিট দিবে।গণভোট দিব কিন্তু ভবিষ্যতে গণভোট নামে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করলে আমরা আলেম ওলামা মাশায়েখরা কেউই বরদাস্ত করব না।

তিনি আরও জানান, আমরা এমন ইসলাম চাই তা হল মদিনা ইসলাম, কোরআন হাদিসের ইসলাম।
এছাড়া পরশুরাম ফুলগাজী ইস্কান্দার মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাঈন উদ্দিন, পরশুরাম কলেজ মসজিদের প্রেস ইমাম হযরত মাওলানা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন এলাকার মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top