২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বহরপুরে নির্বাচনী পথসভায় হারুন অর রশিদ: তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

আগামীর বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে ভোট দিন।

পাংশা – বালিয়াকান্দি – কালুখালী (রাজবাড়ী -২) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন আনুষ্ঠানিক ভাবে বালিয়াকান্দির বহরপুর বাজার এলাকায় লিপলেট বিতরণ, নির্বাচনী প্রচারণা শেষে ফরিদপুর চিনিকলের বহরপুর আখ ক্রয় কেন্দ্র প্রাঙ্গনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ প্রচারণা, উঠান বৈঠকে, পথসভা, জনসভা শুরু করেছেন।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনব্যাপী বহরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রচারণা ও ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট পৌঁছে দিয়েছেন। বহরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ পথসভায় ধানের শীষ সম্বলিত লিফলেট প্রত্যেকের হাতে তুলে দেন তিনি এবং তাদের কাছে ভোট চান। নির্বাচনি প্রচারণার সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

দিনব্যাপী বহরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পথসভা ও গণসংযোগের পর প্রচারণায় বহরপুর আখ ক্রয় কেন্দ্রে আয়োজিত পথসভায় হারুন অর রশিদ হারুন বক্তব্যে বলেন, “তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।”

তিনি বলেন, আপনারা বিএনপিকে ভালোবাসেন। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আস্থাশীল। বিএনপি একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোন প্রকার মনোমালিন্য বা দ্বিধাদ্বন্দ থাকলে দলের স্বার্থে সেসব ভুলে গিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দল করো ব্যক্তি সম্পদ নয়। ধানের শীষের বাহিরে যারা এতোদিন ছিলেন, ইতোমধ্যে তাদের ভুল বুঝে অনেকেই নিজের ঠিকানায় ফিরে এসেছেন। এখন তারা ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছেন।

তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। এই ধানের শীষ আপনাদের। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা ধানের শীষে ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে নিয়েছে। আজকে সময় এসেছে, শান্তিপূর্ণ ভাবে আপনার ভোট ধানের শীষে দিতে পারবেন। নিজেদের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ বা মনে কষ্ট না রেখে ধানের শীষকে বিজয়ী করতে একে অপরের হাতে হাত রেখে কাজ করুন। আমার বিশ্বাস এখনো যারা ধানের শীষের বাইরে রয়েছেন হয়তো দু’একদিনের মধ্যে ধানের শীষের প্রচারণায় শামিল হবেন। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে। এ জোয়ারকে ধরে রাখতে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দিবেন।

বহরপুরের ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোঃ আব্দুল হামিদ বাদলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, বিএনপি নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম মিজানুর রহমান বিল্লাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, হাফেজ মোহাম্মদ আবু মুসা, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল মান্নান মাস্টার, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিশ্বাস মঞ্জু, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম রেজা, যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বকুল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top