২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ১১ দলীয় জোটের প্রার্থীর গণসংযোগ ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার আহ্বান এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভা করেছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। রোববার বিকেলে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তিনি মেরুং বাজার, বেতছড়ি, রশিক নগর, আশ্রম এলাকা ও বোয়াখালী বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কার লিফলেট বিতরণ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করেন।
পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণের রায়ে নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।
গণসংযোগ কর্মসূচিতে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন খেলাফত মজলিসের সভাপতি আনোয়ার হোসেন মেয়াজী, খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আবদুল মোমেন , দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহির উদ্দিন।
এ সময় বক্তারা দল-মত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top