কুশখালিতে নিষিদ্ধ আ’লীগ নেতার বিরুদ্ধে জামায়াতের মহিলা কর্মীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি :

সাতক্ষীরার কুশখালি এলাকায় এক নিষিদ্ধ আ’লীগ নেতার বিরুদ্ধে জামায়াতের এক মহিলা কর্মীকে মারধর ও স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জামায়াতের মহিলা কর্মী ও বিধবা কদবানু বিবি (৫৫)-এর বাড়ির পাশে থাকা বাঁশ ও আম গাছের ডাল কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়, স্থানীয় নিষিদ্ধ আ’লীগ নেতা আবু বকর সিদ্দিক, তার স্ত্রী সুন্দরী এবং তাদের দুই ছেলে আজমুল হোসেন ও নাজমুল হোসেন জোরপূর্বক গাছের ডাল কাটেন।

এ সময় কদবানু বিবি কারণ জানতে চাইলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় কদবানু বিবিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র আরও দাবি করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও এলাকায় প্রভাব খাটানো ও রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top