রাজবাড়ীতে ছাত্রদলের সহ-সভাপতি বহিস্কার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রুবেলকে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সিন্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রুবেল কে সাংগঠনিক সকল পদ থেকে বহিস্কার করা হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার “আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান” ও সদস্য “সচিব মোঃ শাহীনুর রহামান (শাহীন)” সোমবার (০২ ফেব্রুয়ারি) এই সিন্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদি ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top