আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের জামায়াত ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার রাতের আঁধারে ক্ষতিগ্রস্ত করার ঘটনা আবারও ঘটেছে।
গতকাল রাতেও মনোহরদীর হেতেমদীতে একটি ফেস্টুন কেটে ফেলা হয়েছে। এর আগের দিন ঠেকেরকান্দা গ্রামে একটি ব্যানার উধাও হয়ে যায়। তাছাড়া একদুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ফেস্টুন উধাও হওয়ার ঘটনা নজর এড়ায়নি।
এ নিয়ে মনোহরদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একসময় যারা জামায়াতকে হিসাবের বাইরে বলত এবং দাবি করত জামায়াতের ভোট নেই, আজ তারাই জামায়াতের ভয়ে রাতের আঁধারে এসব কর্মকাণ্ড করছে। তিনি প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ধরনের অবৈধ কার্যকলাপ রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।