৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

রুবেল ফরাজী, নিজেস্ব প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে বিএনপি প্রার্থীর আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বিপুলসংখ্যক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী উপস্থিত হয়ে প্রকাশ্যে তার প্রতি সমর্থন ঘোষণা করেন।

উঠান বৈঠকে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা।

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করেন সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক ও বর্তমান চেয়ারম্যান এবং সাবেক কাউন্সিলররা।

সমর্থন ঘোষণাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপক্ষে অবস্থান নিয়ে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন দিয়েছেন এবং আগামীতেও তার পাশে থাকবেন।

এ সময় বক্তব্যে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, “আমাদের দলের চেয়ারম্যান বলেছেন—সবার আগে বাংলাদেশ। আমরাও বলছি, সবার আগে শিবচর। কারণ প্রতিটি গ্রাম, উপজেলা ও জেলা নিয়েই বাংলাদেশ গঠিত।”

তিনি আরও বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় নিশ্চিত করা সম্ভব। বিভক্ত থাকলে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না।”

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, “আগামী দিনে কারো নামে মিথ্যা মামলা থাকবে না, কাউকে অযথা হয়রানি করা হবে না। সবাই এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top