শনিবার উত্তরবঙ্গের তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের তিন জেলা ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

তিনি জানান, শনিবার বেলা ১১টায় বিমানযোগে তারেক রহমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টার যোগে নীলফামারী জেলা বড় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে বক্তব্য শেষে দুপুর ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। বিরামপুরের জনসভা শেষে বিকেল ৩টার দিকে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

মীর সেলিম ফারুক আরও বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান সেদিন বক্তব্য রাখবেন। পাশাপাশি সরকার গঠন করলে বিএনপি দেশের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবে, সে বিষয়েও উত্তরবঙ্গের জনসভাগুলোতে তিনি বিস্তারিত তুলে ধরবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top