৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রধানেরা। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করবে বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। এরপর রাত ৯টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমান-এর। একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক-ও জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এর আগে গতকাল রোববার এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জাতির উদ্দেশে ভাষণ দেন। তাদের দুটি ভাষণই বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top