মেধা বিকাশ একাডেমি ও নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি:

পরশুরাম গজারিয়ায় মেধা বিকাশ একাডেমি ও নুরানি মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রয়ারি (শনিবার) ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নে গজারিয়া বাজার সংলগ্ন মেধা বিকাশ একাডেমি ও নুরানি মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়। এতে শিশু শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পযন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক মিলনমেলা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান, প্রতি বছরের ন্যায় ২০২৬ সালে আমরা প্রায় ২ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা যেমন, কোরআন তেলাওয়াত, হামদ,নাত,ইসলামি সংগীত, আধুনিক গান,দেশাত্মবোধক গান,কবিতা আবৃত্তি, নৃত্য, দৌড় প্রতিযোগিতা,বিস্কুট খেলা, মুরগির লড়াই, জলভাঙ্গা, রন্জুলাফ,মিউজিক চেয়ার, গিতা পাঠ এর উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রত্যেক বিষয়ে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ জাফর আলী বলেন ২০১৫ সাল থেকে মেধা বিকাশ একাডেমি ও নুরানি মাদ্রাসার শ্রেনি কার্যক্রম ও বিভিন্ন বিষয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চালু রয়েছে। বর্তমানে শিশু শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত চালু আছে। পর্যায়েক্রমে আরও উপরের শ্রেনিতে উন্নীত করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top