বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সান্টুর পক্ষে ভোট চাইলেন জেলা সমবায় দলের নেতারা

এম,এম,রহমাম,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেছেন জেলা জাতীয়তাবাদী সমবায় দলের নেতৃবৃন্দ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উজিরপুর উপজেলা সদরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম স্বপন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল হক, উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন খান, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মতিউর রহমান মোতালেবসহ দলীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন। এ সময় তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত দেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top