তালায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

কাজী রিয়াজ, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসংগঠিত মিছিল বের করা হয়। মিছিলটি তালা উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর ত্রিমুখী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

তালা থানা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, জেলা অফিস সম্পাদক জিএম নাহিদ হাসান, জেলা নেতা আনোয়ার হোসেন, পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মুজাহিদ হাসান, সেক্রেটারি ওমর ফারুক, সাবেক থানা সেক্রেটারি সাব্বির হোসেনসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি ন্যায়, আদর্শ ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন। অতীতে নানা জুলুম-নির্যাতন ও প্রতিবন্ধকতার মধ্যেও সংগঠন তার কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বানও জানান বক্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top