৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ধানের শীষকে বিজয়ী করতে জনসমাবেশ ও গণমিছিল: জনগণ এবার স্বাধীনভাবে ভোট দিয়ে ভোটের অধিকার আদায় করবেন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনারা বিএনপি’র শক্তি, কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে গণণা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের আশেপাশে থাকবেন। গত ১৭ বছর আপনারা আপনাদের ভোট দিতে পারেনি, এবার ভোট দিয়ে ভোটের অধিকার আদায় করবেন।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্টেডিয়াম মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

জনসমাবেশের সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড, লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি মহসীন খান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, মীর মনিরুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ধানের শীষের বাইরে বিএনপির কোন প্রার্থী নেই। যারা ধানের শীষের বিরোধিতা করে, তারা কখনো বিএনপি করেনি। এদের ঠাঁই বিএনপিতে আর কখনোই হবে না।

রাজবাড়ী-২ আসনের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করবে ধানের শীষের বিকল্প নেই। দীর্ঘদিন বিভিন্ন কষ্টে থাকা সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জনগণ জবাব দিবে।

বালিয়াকান্দির গণমিছিলে আসা বিএনপি’র সাধারণ কর্মীদের সাথে কথা বললে অনেকেই বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে দীর্ঘ ১৭টি বছর আমরা স্বাধীনভাবে আমাদের ভোট প্রয়োগ করতে পারিনি। এই সময়কাল আমরা ছিলাম চরম নির্যাতন আর অবহেলার মধ্যে। ২০২৪ এর ছাত্র জনতার গণঅদ্ভুত্থানের পর ফ্যাসিবাদ আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। সাধারণ মানুষসহ বিরোধীদলীয় নেতারা মুখ খুলতে সাহস পেয়েছে। অনেক প্রতীক্ষার পর আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মিটিং, মিছিল, গণসংযোগে মুখরিত রয়েছে ভোটের মাঠ। উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী ১২ তারিখ আমরা স্বাধীনভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করবো। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে মিলে বিএনপিকে ভোট দিবেন বলে আশা রাখছি। বিএনপি ক্ষমতায় এলে দেশ সুন্দরভাবে চলবে বলে আশাবাদী আমরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top