সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে যুব জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নন্দীগ্রাম শহীদ বীর মুগ্ধ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মনজুরুল ইসলাম রাজু, জেলা কমপরিষদ সদস্য আলহাজ আনোয়ারুল হক, নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. গোলাম রাব্বানী, নায়েবে আমির আব্দুল মালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা কমপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন যুক্তিবাদ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম জিহাদী, যুব বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন এবং প্রচার সম্পাদক আলহাজ ফজলুল হক। এছাড়া পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, বাইতুলমাল সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মোমিন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।