১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আনিকার মারা যাওয়ার খবরটি গুজব

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ সহিংসতাকে কেন্দ্র করে আনিকা তাসনিম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, মেয়েটি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া আনিকার মারা যাওয়ার খবরটি গুজব। আনিকা সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন, জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না। না লিখেও কোনো উপায় দেখছি না।

আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনোরকম গুজব না ছড়ানোর অনুরোধ রইলো এবং কেউ র‍্যান্ডম যেকোনো পোস্টে মেনশন না করলে খুশি হবো! এভরিথিং হ্যাজ এ লিমিট।

আমার ভাই-বোনেরা দেশের জন্য যা করছে, সে তুলনায় কিছুই করতে পারিনি। কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top