মশিন্দা শিকারপাড়া মডেল ফাযিল মাদ্রাসায় তারুণের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান কে সামনে রেখে গুরুদাসপুর উপজেলায় মশিন্দা শিকারপাড়া মডেল ফাযিল মাদ্রাসার আয়োজনে অত্র মাদরাসা মাঠে তারুণের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ সেলিম আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ লুৎফর রহমান, অধ্যক্ষ, মশিন্দা শিকারপাড়া মডেল ফাযিল মাদ্রাসা, ডাঃ মোঃ নাসির উদ্দিন, দাতা সদস্য, অত্র মাদ্রাসা গভর্নিং বডি ও সেক্রেটারী, মশিন্দা ইউনিয়ন জামায়াতে ইসলাম, মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সহঃ অধ্যাঃ অর্থনীতি, অত্র মাদ্রাসা, আবু আহম্মেদ রেজাউল করিম, সহঃ অধ্যাঃ বাংলা, অত্র মাদ্রাসা, জোবায়দা খাতুন, প্রভাষক আরবি, অত্র মাদ্রাসা, মোঃ রিয়াজুল ইসলাম, প্রভাষক রসায়ন বিজ্ঞান, অত্র মাদ্রাসা, মোঃ জালাল উদ্দিন, প্রভাষক গণিত, অত্র মাদ্রাসা, মোঃ সাইফুল ইসলাম, সহঃ শিক্ষক গণিত, অত্র মাদ্রাসা।

পিঠা উৎসবে অত্র মাদ্যাসার শিক্ষার্থিরা মোট ১০ টি স্টলে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা-পুলির প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেন।

এসময় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top