বগুড়া নন্দীগ্রামে রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের তিনমাথা মোড় এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে নন্দীগ্রাম থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তার আনুমানিক বয়স নির্ধারণের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহায়তা চাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top