১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূজপুরে পবিত্র রমজান উপলক্ষে শেখ ইব্রাহিমের ব্যক্তি উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এম. আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, ভূজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা শেখ ইব্রাহিমের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আহমদ হোসেন তালুকদার। উদ্বোধন করেন ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. এইচ শাহজাহান চৌধুরী শিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মানবসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান মাস মানুষের প্রতি সহমর্মিতা ও দানশীলতার শিক্ষা দেয়, তাই সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মোঃ আবুল কালাম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ভূজপুরের সিনিয়র শিক্ষক ও কাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন। তিনি ইসলামে দান-সদকার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব।

এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বার্তার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাস্টার মোঃ ইউসুফ, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল মান্নান, মাস্টার মোহাম্মদ রিজোয়ান, মাস্টার মোঃ হাশেম, সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আমানুল্লাহ ও মোহাম্মদ জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার মোহাম্মদ ইমরান।

মাওলানা শেখ ইব্রাহিম বলেন, আমার সব সামাজিক কাজ একমাত্র আল্লাহ তায়ালা কে রাজি খুশি করার উদ্দেশ্যে।
তিনি বলেন, আমি শুধু রমজানেই নয়, সারা বছরজুড়ে বিয়েশাদি সহায়তা, টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করি। মানব সেবায় মনে প্রশান্তি মিলে এবং আল্লাহ রাজি হন। আমি সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top