২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির ঐতিহ্যবাহি নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো.এনায়েত করিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন নলছিটির সহকারী কমিশনার ভূমি মো.রিজবী আহমেদ সবুজ,নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম, পুলিশ পরিদর্শক মো.আশ্রাব আলী, পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সামছুল আলম খান,নলছিটি পৌর বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো.মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মাছুম শরীফ, জামায়াত ইসলামি সহকারী সেক্রেটারি মনির ইউ জামান, উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না,যুবদল সভাপতি সালাউদ্দিন শাহীন,সাধারণ সম্পাদক পলাশ সজ্জন, যুবদল নেতা জিয়াউল কবির মিঠু, হাসিবুল হাসান সবুজ, ছাত্রদল সভাপতি সুজন খান,পৌর যুগ্ন আহবায়ক আদিব হাসান,ভলানটিয়ার্স অব নলছিটি আহবায়ক মো. শাহাদ্যাৎ আলম প্রমুখ ।

এছাড়া ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহসহ ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হানযালা নোমানি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top